...|...|...

রংপুর

রংপুরের ৫ জেলা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০১
Shares
রংপুরের ৫ জেলা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রংপুরের ৫ জেলা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত। ছবি: টাইমস টুডে

তিনদিনের সরকারি সফরে রংপুর বিভাগের পাঁচ জেলা নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর পরিদর্শন শুরু করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে সফরের অংশ হিসেবে তিনি তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থান পরিদর্শন শেষে নীলফামারীর সৈয়দপুরে আসার কথা রয়েছে তার।

​সৈয়দপুর সফরকালে তিনি এ অঞ্চলের ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন, সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, ঐতিহাসিক চিনি মসজিদ এবং ক্রিশ্চিয়ান চার্চ পরিদর্শন করবেন।

​তিনদিনের এই সফরকালে রাষ্ট্রদূত রংপুর বিভাগের এই পাঁচ জেলার বিভিন্ন শিল্প-কারখানা, চা বাগান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন। তবে তার এই সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

​তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সহধর্মিনী ডিয়ান ডাও, পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান এবং ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।