...|...|...

ঢাকা

মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৭
Shares
মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু

শিবচর হাইওয়ে থানা। ছবি: টাইমস টুডে

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান (১৯) মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া-মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে সাকিবুল হাসানসহ তার বন্ধুরা মানিকগঞ্জ থেকে ১১টি মোটরসাইকেলে করে ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন। পরে ফরিদপুর থেকে আরও নয়জন বাইকার তাদের সাথে যুক্ত হন। এরপর ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার সিদ্ধান্ত নেন তারা।

দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হওয়ার পর দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় সাকিবুল নিয়ন্ত্রণ হারান। এ সময় তার মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর সাকিবুলকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে রেখেই তার সাথে থাকা অন্য বাইকাররা দ্রুত সেখান থেকে চলে যান।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবুলের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।