...|...|...

বিশ্ব

মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮
Shares
মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইরান। শুক্রবার (২৩ অক্টোবর) এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান জে ক্লেটন।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়,  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে পাঠানো এক স্মারকলিপিতে ক্লেটন এ তথ্য জানিয়েছেন বলে এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ প্রতিবেদন প্রকাশ করে।

স্মারকলিপিতে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা নিয়ে ইরানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি দেশে মার্কিন নাগরিকদের হত্যার পরিকল্পনা অগ্রসর পর্যায়ে রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

এদিকে, গত তিন সপ্তাহে বিশ্লেষণ করা মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরেও ইরানের এমন কিছু অপারেটিভ থাকতে পারে, যারা রাষ্ট্রদূতসহ মার্কিন কর্মকর্তাদের জন্য হুমকি তৈরি করতে পারেন। শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে নিউইয়র্ক টাইমসকে আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বিদেশের বিভিন্ন স্থানে হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত। তাঁর মতে, হামলা চালানোর বিষয়ে ইরানের উচ্চাকাঙ্ক্ষা থাকলেও বাস্তবে সেই হামলা পরিচালনার সক্ষমতা তুলনামূলক কম।