টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬ ফিফা বিশ্বকাপের মিশর-আর্জেন্টিনা ম্যাচ দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা দ্রুত হাতাহাতি এবং পরে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আইসিটি, পরিসংখ্যান ও এফটিএনএস বিভাগের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন। এ সময় বিভিন্ন কক্ষ ও আসবাবপত্রে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে ১০জন । বাকিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ২ শিক্ষার্থীর মধ্যে একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুনীর মোর্শেদ জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই ক্যাম্পাসে পুলিশ আসে।
প্রক্টর বলেন, ‘উপাচার্য (ভিসি) স্যার এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা করা হবে।


