...|...|...

শিক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল লোগো পরিবর্তন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ১১:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১
Shares
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল লোগো পরিবর্তন

ছবি: সংগৃহীত

আইনের  সাথে সামঞ্জস্য রেখে অফিসিয়াল লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখন থেকে বোর্ডের সব ধরনের দাপ্তরিক নথিতে নতুন লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। তবে এতদিন ব্যবহৃত অফিসিয়াল লোগোতে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা’ লেখা ছিল। আইনের সাথে সামঞ্জস্য রাখতে নতুন লোগো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বোর্ড থেকে জারি করা সব ধরনের পত্র, প্যাড, খাম, নোটশিট, শিক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ, ট্যাবুলেশন শিটসহ সব দাফতরিক  নথিতে নতুন লোগো ব্যবহার করতে হবে।

তবে আগে থেকে ছাপানো কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশে আরও জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনার অনুলিপি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, প্রকাশনা নিয়ন্ত্রক, কম্পিউটার কেন্দ্র, আইসিটি সেল, আঞ্চলিক কার্যালয়সহ সংশ্লিষ্ট সব শাখা ও কর্মকর্তা-কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।