...|...|...

সারাদেশ

মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৯
Shares
মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আনোয়ারের বিরুদ্ধে। সোমাবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, রবিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মাদক কেনার জন্য টাকা চায় আনোয়ার। এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে বাবার ওপর চড়াও হন ছেলে। প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে  মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আনোয়ার পলাতক রযেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।