...|...|...

খেলা

মন্টেনেগ্রোকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০১
Shares
মন্টেনেগ্রোকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের টায়ার ‘ই’ তে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। গুরুত্বপূর্ণ এই জয়ে টুর্নামেন্টে নিজেদের শিরোপার লড়াই আরও এক ধাপ এগিয়ে নিল দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আজারবাইজানের বাকুতে হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোর মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোল করতে না দিয়ে চারবার জাল খুঁজে নেয় বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এর আগে শেষ ষোলোতে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। তারও আগে শেষ ৩২-এর লড়াইয়ে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছিল আকবর হোসেন রিদনের দল।

টানা দুই ম্যাচে টাইব্রেকারে জয়ের পর কোয়ার্টার ফাইনালে এসে মন্টেনেগ্রোর বিপক্ষে নির্ধারিত সময়েই বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার সেমিফাইনালে আরও একটি জয় নিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য থাকবে দলের কিশোর ফুটবলারদের।