মধ্যপ্রাচ্যে নতুন করে একটি রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গতকাল সেন্টকম থিয়েটারে পৌঁছানোর পর একটি নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনা করছে।”
সেন্টকম জানায়, ইউএসএস লিঙ্কন জাহাজে মার্কিন কর্মীদের দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে তৈরি হওয়া পরিস্থিতির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এই রণতরী যুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হলো। তবে এই মোতায়েনের নির্দিষ্ট সামরিক উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।


