...|...|...

সারাদেশ

ভোলায় বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো টিস্যু ব্যাগ ও অফসেট প্রেসের যাত্রা শুরু

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২২
Shares
ভোলায় বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো টিস্যু ব্যাগ ও অফসেট প্রেসের যাত্রা শুরু

ছবি: টাইমস টুডে

দ্বীপজেলা ভোলায় বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো টিস্যু ব্যাগ উৎপাদন ও অফসেট প্রিন্টিং সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ‘স্মার্ট টিস্যু ব্যাগ অ্যান্ড অফসেট প্রেস’। শনিবার (৩ অক্টোবর) বিকালে ভোলা শহরের মোনালিসা গলিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সাংবাদিক জি এম ছানাউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, ভোলার প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকত হোসেন, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সাফল্য, সমৃদ্ধি ও ব্যবসায়িক অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্মার্ট টিস্যু ব্যাগ অ্যান্ড অফসেট প্রেস’ থেকে উন্নতমানের বিভিন্ন ধরনের টিস্যু ব্যাগ পাইকারি ও খুচরা বিক্রি করা হবে। পাশাপাশি গ্রাহকদের পছন্দ অনুযায়ী নিজস্ব ডিজাইন ও প্রিন্টে ব্যাগ তৈরি এবং অফসেট প্রিন্টিংয়ের বিভিন্ন সেবা পাওয়া যাবে।

উদ্যোক্তা সাংবাদিক জি এম ছানাউল্লাহ বলেন, ভোলার স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে বাণিজ্যিকভাবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যবসার পাশাপাশি মানসম্মত পণ্য সরবরাহ এবং মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

তিনি প্রতিষ্ঠানের সফল অগ্রযাত্রায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।