...|...|...

সোশ্যাল মিডিয়া

ভবিষ্যতে মানুষ বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে: রেজাউল করিম রনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
ভবিষ্যতে মানুষ বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে: রেজাউল করিম রনি

রেজাউল করিম রনি। ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ভালো ফলাফল অর্জনকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি। একইসঙ্গে যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, ভবিষ্যতে মানুষ বিএনপি আমলে পাস করার পরিচয় দিয়ে গর্ব করবে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রেজাউল করিম রনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘ফেল করার সঙ্গে ফাঁসির কোনো সম্পর্ক নাই। রবীন্দ্রনাথও কোনো পরীক্ষায় পাস করে নাই- মনে রাখবা। ফলে যারা রেজাল্ট খারাপ করসো তোমার মধ্যেও সম্ভাবনা আছে।’

তিনি আরও বলেন, ‘জীবনের চেয়ে পাস করা বড় কিছু না। বেঁচে থাকলে বহু পাস করতে পারবে। তবে লীগ আমলের জিপিএ ফাইভ বা পাস করাটা একটা লেস ভ্যালু ক্যারি করবে আগামীতে।’

বিএনপি আমলে পাস করার বিষয়টি ভবিষ্যতে গর্বের পরিচয় হয়ে উঠবে উল্লেখ করে রেজাউল করিম বলেন, ‘ভবিষ্যতে মানুষ পরিচয় দেবে আমি কিন্তু বিএনপি আমলে পাস করছি এবং বিএনপি আমলে পাস করছি বলে গর্ব করবে। বিএনপি আমলে জিপিএ ফাইভ পাইছি বলে একটু ভাবও নিতে পারে। মানে এই আমলে পাস করা, ভালো রেজাল্ট করা একটা আলাদা বিষয়। তারাশঙ্করের সেই কথাটার মতন- আমাদের বিদ্যায় এতো ধার কেন জানো- আমরা ১০ মাইল হেঁটে ইস্কুলে গিয়ে পড়ে থাকি..... অত সহজ না.... পড়ার টেবিলে ফিরতে হবে। অনেক হইছে।’

যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদেরও হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘যারা ফেল করছো তাদের সবার জন্য শুভ কামনা। এক মাসের মধ্যে আবার তাদের পরীক্ষা নেয়া হবে। এটা ভালো উদ্যোগ। জীবন অনেক সম্ভাবনাময়, এক পরীক্ষার রেজাল্ট দিয়া তোমার সাফল্য বা ব্যর্থতা ঠিক করার কিছু নাই।’