রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেছেন, ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু হবে মনে করা বিরোধী দলকে অভিনন্দন। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। মেনে নেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে তিনি এসব কথা বলেন।
পোস্টে আম্মার আরও লেখেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ উল্টাইয়া ফালাইতে চাওয়া জামায়াত নেতাদের গুগলে সার্চ করেও পাইতেছি না।’
এছাড়া কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘বিরোধীদলের নেতাদের ইসি ঘেরাও করা বক্তব্য নিয়ে যারা এ্যাটিটিউড ভিডিও বানাইছিলেন আপনারা ভিডিও ডিলিট দিয়েন না প্লিজ।’



