...|...|...

খেলা

বিশ্বজয়ের মুকুট থেকে ব্যক্তিগত স্বীকৃতি, রেকর্ড-পুরস্কারে সমৃদ্ধ কোহলির অর্জনের গল্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪
Shares
বিশ্বজয়ের মুকুট থেকে ব্যক্তিগত স্বীকৃতি, রেকর্ড-পুরস্কারে সমৃদ্ধ কোহলির অর্জনের গল্প

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতা, রেকর্ড আর অসংখ্য অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট কোহলি। দীর্ঘ ক্যারিয়ারে শুধু রান ও সেঞ্চুরিতেই নয়, ব্যক্তিগত পুরস্কার ও বৈশ্বিক টুর্নামেন্টেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৫৫টি সেঞ্চুরির মালিক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি শতক নিয়ে তার ওপরে রয়েছেন কেবল শচীন টেন্ডুলকার।

অধিনায়ক হিসেবেও টেস্ট ক্রিকেটে নিজের ছাপ রেখেছেন কোহলি। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে তার রয়েছে সাতটি ডাবল সেঞ্চুরি। জাতীয় দলের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন তিনি।

ব্যক্তিগত অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট ক্রিকেটার ও ওয়ানডে ক্রিকেটার তিনটি বড় পুরস্কারই জেতেন কোহলি। আইসিসির দশকসেরা পুরুষ ক্রিকেটার ও দশকসেরা ওয়ানডে ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছেন ২০১১-২০২০ সময়ের জন্য।

বিশ্বকাপেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল কোহলি। ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও টুর্নামেন্টসেরা হন তিনি। ২০২৩ আসরে করেন রেকর্ড ৭৬৫ রান।

 ভারতের জাতীয় সম্মাননা অর্জনের তালিকায় রয়েছে ২০১৩ সালের অর্জুন পুরস্কার, ২০১৭ সালের পদ্মশ্রী এবং ২০১৮ সালের খেলরত্ন। সব মিলিয়ে বিরাট কোহলির ক্যারিয়ার যেন রেকর্ড, স্বীকৃতি ও অর্জনের এক দীর্ঘ অধ্যায়।