...|...|...

বিনোদন

বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি-সুরজ

Times Today
প্রকাশ: ১৫ মে ২০২৬, সকাল ৬:০৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, সকাল ১০:৪১
Shares
বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি-সুরজ

দীর্ঘ চার বছর একসাথে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৌনি রায় ও তার স্বামী, ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চললেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় দীর্ঘ বিবৃতিতে তারকাদম্পতি বলেন, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলি ব্যক্তিগত ভাবে ও সৌজন্য বজায় রেখে সামলানোর জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।  

তারা আরও বলেন, আমাদের ব্যক্তিগত জীবনে রং চড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের সম্পর্কের সত্যতা তা নয়।

নিজেদের জীবনের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখে তারা যৌথ ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রেখেই আমরা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই অধ্যায়কে ব্যক্তিগত রাখতে চেয়েছেন বলেও জানান মৌনী ও সূরজ।

দাম্পত্য ভাঙছে। কিন্তু একসময়ে কাটানো ভাল মুহূর্ত ও বন্ধুত্বকে সারাজীবন মনে রাখবেন এবং উপভোগ করবেন বলেও জানান তারা।

বুধবার (১৩ মে) বিচ্ছেদজল্পনার মাঝে মৌনী অনুরোধ করেছিলেন, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে যেন কাটাছেঁড়া না করা হয়।

জানা যায়, ছ’মাস আগেই নাকি তারা আলাদা হয়ে গিয়েছেন। এ-ও শোনা গিয়েছে, সূরজ সম্পর্কে প্রতারণা করেছেন। আবার এই খবরও ছড়িয়েছে, দাম্পত্যে নাকি গুরুত্ব পেতেন না সূরজ। মৌনীকে বিয়ে করার পর থেকেই নাকি সূরজ মনে করতে শুরু করেন যে, সামাজিক পরিসরে তার গুরুত্ব কমেছে। সেখান থেকেই মনোমালিন্য ও সম্পর্কে দূরত্ব। তবে সত্যি কোনটা, তা নিয়ে এখনও নীরব দম্পতি। এ বার তারা আইনি বিচ্ছেদের দিকেই হাঁটবেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বসেছিল মৌনী ও সূরজের বিয়ের আসর। বাঙালি ও মলয়ালি— দুই রীতি মেনেই বিয়ে হয়েছিল তাদের। বিয়ের আসর থেকে নানা ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন দু’জনেই। তাদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়ের পরেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসাথে একাধিক বার দেখা গিয়েছে।