...|...|...

বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ক্যামেরার সামনে বার্তা দিলেন অভিষেক-ঐশ্বরিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, দুপুর ২:১১
Shares
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ক্যামেরার সামনে বার্তা দিলেন অভিষেক-ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। দীর্ঘদিন ধরেই তাদের বিচ্ছেদ গুঞ্জন শোনা য্যা। দুই তারকা খুব বেশি ক্যামেরার সামনে আসেন না। আর তাদের দেখা পেলেও অনেক সময় তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাই তাদের একসাথে না দেখলেই শোনা যায় বিচ্ছেদের নানান গুঞ্জন। আর আবার এই গুঞ্জনের মাঝেই একসাথে দেখা গেল তাদের।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় হাতে হাত ধরে মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে হাজির হন তারা। পুরো সময় যেন তারা নিজেদের দেখছিলেন। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হাসি মুখে কথা বলেন তারা। তাদের ভালোবাসা বলে দিল বিচ্ছেদ কেবলই গুঞ্জন। এরই মাঝে ঐ পার্টির বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায় পাপারাজ্জিদের জন্য পোজ দেয়ার সময় অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাইকে আরও কাছে টেনে নেন। মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে এই জুটি একা ছবি তোলেননি। 

ডিজাইনার মনীশ মালহোত্রা ৫ই নভেম্বর মুম্বাইতে তারকাদের নিয়ে একটি দিওয়ালি পার্টির আয়োজন করেন। যেখানে বেশ কয়েকজন প্রথম সারির তারকা উপস্থিত ছিলেন। অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত পর্যন্ত, অনেক তারকা তাদের পরিবারের সাথে পার্টিতে এসেছিলেন। তবে, অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাইয়ের উপস্থিতিই সবার নজর কেড়েছিল।

এই জুটি হাতে হাত ধরে এসেছিলেন, এবং অন্যান্য অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়েও অভিষেক ঐশ্বর্যের হাত ধরে রেখেছিলেন। অভিষেককে একটি কালো শেরওয়ানি পোশাকে দেখা যায়। আর শেরওয়ানির সঙ্গে হাই কলারের সূক্ষ্ম কারুকার্য করা জ্যাকেট পরেন। এর সাথে তিনি মানানসই কালো ট্রাউজার পরেছিলেন। ঐশ্বরিয়া সোনালী পাড়যুক্ত উজ্জ্বল লাল শাড়িতে মার্জিত লাগছিল। তিনি ভারী স্বর্ণের গহনা পরেন। অভিনেত্রীর চুল খোলা ছিল। 

এই জুটি রেড কার্পেটে একসঙ্গে ছবি তোলার জন্য পোজও দেন। পাপারাজ্জিরা যখন একা ছবি তোলার অনুরোধ করেন, তখন তারা বিষয়টি নাকজ করে একসঙ্গে ছবি তোলেন। ক্যামেরার সামনে তাদেরকে একে অপরের দিকে তাকিয়ে হাসতে ও কথা বলতে দেখা যায়। তাদের দেখে ভক্তরা দারুণ খুশি। এক ভক্ত তাদের ছবি পোস্ট করে লেখেন,  ওদের দুজনকে একসাথে খুব সুখী দেখাচ্ছে। অন্য একজন মন্তব্য করেন, আবার ২০০৮ সালের আমেজ দিচ্ছে। আরেকজন ভক্ত লেখেন, কী মিষ্টি, ওরা যেন একে অপরের থেকে চোখ সরাতেই পারছে না।

প্রসঙ্গত, অভিষেক-ঐশ্বরিয়ার প্রেম আর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ১৯৯৯-২০০০ সালের দিকে একটি ফটোশুটের সময় পেশাগতভাবে তাদের প্রথম দেখা হয় এবং তারা ২০০০ সালে ‘ধাই অক্ষর প্রেম কে’ সিনেমাতে অভিনয় করেন।  ‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম টু’-এর মতো সিনেমার শুটিং করার সময় তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং প্রেমে পরিণত হয়। এরপর ২০০৭ সালে অভিষেক ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন। এরপর একই বছর এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে তাদের বিয়ে হয়। ২০১১ সালে এই দম্পতির কন্যা আরাধ্যা বচ্চন জন্মগ্রহণ করে।