...|...|...

আইন ও আদালত

বিএনপির সরোয়ার সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কি না জানা যাবে কাল

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, দুপুর ১:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১০:১৫
Shares
বিএনপির সরোয়ার সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কি না জানা যাবে কাল

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আগামীকাল বুধবার (২৯ জুলাই)। এ রায় ও আদেশের পর জানা যাবে সারোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কি না।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে শপথ পড়ানোর পর জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখতে করা আপিল আবেদনের ওপর আজ রায় হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এদিন বিষয়টির ওপর আবারও শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। এ আদেশের মাধ্যমে সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া ও সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট হবে।

এর আগে, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন চট্টগ্রাম-২ আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।