...|...|...

অর্থনীতি

বাজেটে রডের দাম বাড়ছে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, সকাল ১১:০৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৪
Shares
বাজেটে রডের দাম বাড়ছে

ছবি: টাইমস টুডে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়ি নির্মাণের বিভিন্ন পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে দাম বেড়ে যাবে রডের। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু চৌধুরী।

৬০টি পণ্যে করছাড়, কমতে পারে বাজারদর সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ প্রায় ৬০টি পণ্যে করছাড় দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে এসব পণ্যের বাজারমূল্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে একই সাথে কয়েকটি পণ্যের ওপর নতুন বা অতিরিক্ত ভ্যাট আরোপের প্রস্তাব থাকায় সেসব পণ্যের দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।

বাড়ি নির্মাণে বাড়তে পারে খরচ নতুন অর্থবছরে বাড়ি নির্মাণের পরিকল্পনা থাকা ব্যক্তিদের জন্য বাজেটে কিছুটা নেতিবাচক বার্তা রয়েছে। আবাসন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এমএস রড এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে নির্মাণসামগ্রীর বাজারে রডের দাম বাড়বে, যার প্রভাব আবাসন খাত ও নির্মাণ ব্যয়ের ওপর পড়তে পারে।

বিলাসী খাদ্য ও আমদানিকৃত পণ্যে নতুন ভ্যাট প্রস্তাবিত বাজেটে উচ্চমূল্যের বিলাসী খাদ্যপণ্যসহ নতুন করে ১০টি পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব থাকতে পারে।