...|...|...

খেলা

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের জোড়া গোল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৪
Shares
বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের জোড়া গোল

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) আবারও গোলের দেখা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান। তার জোড়া গোলে সান দিয়েগো এফসিকে বড় ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এক ম্যাচ বিরতির পর গোলের ধারায় ফিরে ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়।

সোমবার বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে এমএলএসের ২৫তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল সান দিয়েগো এফসি ফিলাডেলফিয়া ইউনিয়ন। নিজেদের মাঠে খেলেও সফরকারীদের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সান দিয়েগো। শেষ পর্যন্ত - গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া।

প্রথমার্ধের নির্ধারিত সময়ে দুই দলই গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে মনে হচ্ছিল গোলশূন্য সমতায় বিরতিতে যাবে ম্যাচ। কিন্তু যোগ করা সময়ে সেই অচলাবস্থা ভাঙেন সুলিভান।

কাউন্টার অ্যাটাক থেকে ইনডিয়ানা ভাসিলেভের বাড়ানো বল পেয়ে বক্সের মাঝামাঝি জায়গা থেকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান সুলিভান। তার শটে বল পোস্টের ডান কোণ দিয়ে জড়িয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই - ব্যবধানে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুলিভান। এর ফলে এবারের টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়ায় ছয়টিতে। তার জোড়া গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ফিলাডেলফিয়া।

এর মাত্র পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়ান দামিয়ানি। - গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় সান দিয়েগোর।

ম্যাচের শেষ দিকেও স্বাগতিকদের দুর্ভোগ কাটেনি। ৮৭তম মিনিটে সান দিয়েগোর মিডফিল্ডার আনবিল গোডির বড় ভুলের সুযোগ নিয়ে চতুর্থ গোল আদায় করে নেয় ফিলাডেলফিয়া। এরপর যোগ করা সময়ে মালিক জাকুভিচ করেন দলের পঞ্চম গোল। শেষ পর্যন্ত - গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

ফিলাডেলফিয়ার আক্রমণ যেমন ছিল কার্যকর, তেমনি গোলপোস্টের নিচে দুর্দান্ত ছিলেন জ্যামাইকান গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাক। পুরো ম্যাচে সান দিয়েগোও পাঁচটি শট নিয়েছিল, কিন্তু ব্ল্যাকের দৃঢ়তায় একটিও জালে জড়াতে পারেনি। অন্যদিকে ফিলাডেলফিয়ার গোলমুখে নেওয়া পাঁচটি শটের সবকটিই গোলে পরিণত হয়।

 এই জয়ের ফলে এমএলএসের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ফিলাডেলফিয়া। ২৫ ম্যাচে জয় ড্রয়ে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট, অবস্থান সপ্তম। এটি প্রতিযোগিতায় তাদের টানা চতুর্থ জয়।