...|...|...

খেলা

ফ্রান্সকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:০৮ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৩
Shares
ফ্রান্সকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এফআইভিবি অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরানের বালক ভলিবল দল।

শনিবার (২৯ আগস্ট) কাতারের দোহায় অনুষ্ঠিত ২০২৬ এফআইভিবি অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সকে ৩-১ সেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে ইরান। ম্যাচের স্কোর ছিল ২৫-১৮, ২৫-১৫, ২২-২৫ ও ২৫-১২।

এর আগে একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল ৩-১ সেটে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেয়। ম্যাচের স্কোর ছিল ২১-২৫, ২৫-১৭, ২৫-১৮ ও ২৫-১৩।

২০২৬ এফআইভিবি বালক অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর। দুই বছর পরপর আয়োজিত এই আন্তর্জাতিক যুব ভলিবল প্রতিযোগিতায় ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ভলিবি (এফআইভিবি)-এর সদস্য দেশগুলোর অনূর্ধ্ব-১৭ পুরুষ জাতীয় দল অংশ নেয়।

১৯ থেকে ২৯ আগস্ট পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শুরুতে ২৪টি দলের অংশ নেওয়ার কথা থাকলেও কয়েকটি দল নাম প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ২০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।