...|...|...

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে ভাইরাল নব্বই দশকের ছবি, বানাবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:২৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৩
Shares
ফেসবুকে ভাইরাল নব্বই দশকের ছবি, বানাবেন যেভাবে

ফেসবুকে ভাইরাল নব্বই দশকের ছবি। ছবি: সংগৃহীত

প্রযুক্তির দাপটে বদলে গেছে ছবি তোলার ধরন। হাতে হাতে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন নিত্যদিনের বিষয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন এক প্রবণতা- ফিরে দেখা নব্বইয়ের দশক।

পুরোনো দিনের পোশাক, চুলের ধরন, পরিবেশ ও ছবির রঙে নিজেদের উপস্থাপন করছেন অনেকে। ‘নব্বইয়ের দশকে আপনি কেমন ছিলেন’- এমন ভাবনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এসব ছবি ও ভিডিও। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর গতকাল থেকে বাংলাদেশেও ট্রেন্ডটি বেশ জনপ্রিয় হয়েছে।

এই প্রবণতায় সাধারণত নব্বইয়ের দশকের আবহে কয়েকটি ছবি নিয়ে স্লাইডশো তৈরি করা হচ্ছে। অনেক পোস্টের পেছনে ব্যবহৃত হচ্ছে মার্কিন ব্যান্ড গু গু ডলসের ১৯৯৮ সালের জনপ্রিয় গান ‘আইরিস’।

ইনস্টাগ্রাম ও টিকটকে তারকা থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী- অনেকেই এই ধারায় নিজেদের পুরোনো দিনের ছবি প্রকাশ করছেন। কেউ সত্যিকারের পুরোনো ছবি ব্যবহার করছেন, আবার কেউ বর্তমান ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নব্বইয়ের দশকের আদলে বদলে নিচ্ছেন।

মূল আকর্ষণ অবশ্যই নস্টালজিয়া। পুরোনো ফ্যাশন, পোশাক, চুলের স্টাইল, ঘরের সাজসজ্জা কিংবা তখনকার জীবনযাপনের বিভিন্ন অনুষঙ্গ ছবিগুলোকে ফিরিয়ে দিচ্ছে কয়েক দশক আগের সময়ে। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমবিহীন সেই সময়ের অনুভূতিই যেন নতুন করে ধরা দিচ্ছে ছবির ফ্রেমে।

বিশ্বের বিনোদন অঙ্গনের অনেক তারকাও ইতিমধ্যে এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। নিজেদের নব্বইয়ের দশকের ছবি শেয়ার করেছেন রেবা ম্যাকএন্টায়ার, ড্যারিয়াস রাকার, ড্রু ব্যারিমোর, স্কট উলফ, ব্রুক শিল্ডস, জো মানতেগনা ও কেভিন বেকনের মতো পরিচিত মুখ।

টেলিভিশন অঙ্গনের তারকারাও এতে অংশ নিয়েছেন। ‘হোম ইমপ্রুভমেন্ট’ ও ‘বয় মিটস ওয়ার্ল্ড’-এর অভিনেত্রী মার্লা সোকোলফ এবং ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত ক্রিস্টিন ডেভিসও তুলে ধরেছেন নিজেদের পুরোনো দিনের স্মৃতি।

তারকাদের অংশগ্রহণের পর সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও ট্রেন্ডটি আরও ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও অনেকেই পুরোনো অ্যালবাম থেকে ছবি বের করছেন। আবার অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বর্তমান ছবিতে যোগ করছেন নব্বইয়ের দশকের পোশাক, চুল, পরিবেশ ও ফ্যাশন।

অর্থাৎ কয়েকটি ছবি, পরিচিত একটি গান এবং পুরোনো দিনের আবহ- এই তিনের সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নস্টালজিয়ার নতুন আয়োজন।

নিজের ছবিও বানাতে পারেন নব্বইয়ের দশকের আদলে

কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিজের বর্তমান ছবিকে সহজেই নব্বইয়ের দশকের আদলে রূপ দেওয়া যায়। এজন্য ছবির সঙ্গে এমন নির্দেশনা দিতে হবে, যেখানে পোশাক, চুল, পরিবেশ, আলোর ধরন, ক্যামেরা ও ছবির রঙ সম্পর্কে বিস্তারিত বলা থাকবে।

নিচের প্রম্পটগুলো ব্যবহার করে তৈরি করা যেতে পারে ভিন্ন ভিন্ন ধরনের রেট্রো ছবি।

১. ডেনিম ও ঘন চুলের রেট্রো সাজ

প্রম্পট:

A medium shot portrait of a woman leaning against an ancient, weathered brick archway. She has voluminous, layered 1980s-style brown hair and is wearing an oversized acid-wash denim jacket, high-waisted acid-wash denim jeans with a black leather belt, and a bright magenta tank top. She wears bold neon pink hoop earrings and stacked colorful bangles on her wrist. Soft, warm natural sunlight creates slight shadows. 35mm film photograph aesthetic, authentic 1980s vintage color grading, subtle film grain.

২. নব্বইয়ের দশকের বলিউড ঘরানার সাজ

প্রম্পট:

A medium shot of a young South Asian man posing outdoors next to a streetlight pole, styled in authentic 1980s to early 1990s vintage fashion. He has voluminous wavy black hair, a light mustache, and subtle soul patch, wearing dark tinted retro square sunglasses. He is wearing a blue denim trucker jacket over a tucked-in patterned button-up shirt with wide collars featuring geometric maroon, beige, and brown shapes, paired with high-waisted pleated gray trousers secured with a leather belt. His hands are tucked into his pockets. Warm retro aesthetic, soft film grain, slightly faded colors, authentic vintage photo paper texture with warm muted tones, shallow depth of field with a soft blurred background.

৩. সত্তর-আশির দশকের রেট্রো আবহ

প্রম্পট:

A tight headshot portrait of a smiling South Asian man with a retro 1970s–1980s aesthetic. He has thick, dark brown pompadour-style voluminous hair brushed back, a neat black mustache, and a warm, expressive smile showing his teeth. He wears a collared shirt under a patterned knit sweater vest, a gold chain around his neck, and a digital Casio-style watch on his wrist. The background features vintage geometric wallpaper in warm brown tones and subtle retro vinyl records. Soft indoor studio lighting, warm vintage color palette, fine detail, 35mm film photography texture.

৪. চুলে ফুল, নব্বইয়ের সিনেমার আবহ

প্রম্পট:

Create a retro vintage grainy but bright image of the reference picture, dressed in a perfect plain chiffon dark green shirt and beige-colored pants with a Pinteresty retro outfit aesthetic. It must feel like a 90s movie, with dark brown wavy curly hair and a small flower visibly tucked into the curls, romanticizing a windy environment. The guy is standing against a solid wall with deep shadows and dramatic contrast, creating a mysterious and artistic atmosphere. The lighting is warm with golden tones, evoking a sunset or golden-hour glow. The background is minimalist and slightly textured. The expression on his face is moody, calm yet happy and introspective.

৫. এক হাতে ফুল, অন্য হাতে পকেট

প্রম্পট:

Create a retro vintage grainy but bright image of the reference picture, dressed in a perfect brown-colored Pinteresty aesthetic retro full-sleeve shirt with double pockets and retro brown pants. It must feel like a 90s movie, with black hair and a stylish baddie look, holding a flower in one hand while the other hand is in his pocket, romanticizing a windy environment. The man is standing against a solid background with deep shadows and dramatic contrast, creating a mysterious and artistic atmosphere. The lighting is warm with golden tones, evoking a sunset or golden-hour glow. The background is minimalist and slightly textured. The expression on his face is moody, calm yet happy and introspective.