...|...|...

চাকরি

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৫
Shares
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে সকাল ৯টায় সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।ছবি: সংগৃহ...

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিনি রংপুরের উদ্দেশে রওনা হন।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখবেন এবং ভক্ত ও পূজারীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

রংপুর সফর: সকাল ৯টায় রওনা হয়ে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তার।

রাজশাহী সফর: রংপুর সফর শেষে তিনি বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন। দুপুর দেড়টায় সেখানে ধর্মসভা মন্দির পরিদর্শনের পর রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। এরপর দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

চট্টগ্রাম ও ঢাকা প্রত্যাবর্তন: রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, এর আগে গত রোববার রাতে প্রধানমন্ত্রী রাজধানীর মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওই সময় ডা. জুবাইদা রহমান তার সাথে ছিলেন।

আজ মঙ্গলবার যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। আর আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোউৎসবের।