...|...|...

জাতীয়

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি, যুবক আটক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২
Shares
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি, যুবক আটক

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক রাজিব চন্দ্র দাসের ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি, প্যারাগন মাঠ। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ড।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।