...|...|...

বিশ্ব

পুতিনের কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ১১:০৬
Shares
পুতিনের কাছে বার্তা পাঠালেন মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি। মস্কোয় ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করে তিনি এ বার্তা হস্তান্তর করেন। তবে বার্তায় কী বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনে পুতিনের সঙ্গে রেজায়ির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সও জানিয়েছে, মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত ক্রেমলিনে দুই পক্ষের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে মোজতবা খামেনির বার্তা পুতিনের হাতে তুলে দেন রেজায়ি। তবে ওই বার্তার বক্তব্য কিংবা আলোচনার বিস্তারিত বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তেহরান ও মস্কোর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার কূটনৈতিক অবস্থানের কারণে দুই দেশের সম্পর্কের সমীকরণে পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে।