...|...|...

সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার মাওলানা মিরাজ আহমেদ

Times Today
প্রকাশ: ১৮ মে ২০২৬, সকাল ৭:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:০৫
Shares
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার মাওলানা মিরাজ আহমেদ

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মিরাজ উপজেলার গাড়াবাড়ি গ্রামের সুলতানের ছেলে। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে গ্রেফতারকৃত মাওলানা মিরাজ আহমেদকে অভিযুক্ত করে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাওলানা মিরাজ আহমেদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেছে।

তিনি আরও জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।