...|...|...

জাতীয়

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে ফেরদৌসী আহমেদ মিষ্টি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৩
Shares
পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে ফেরদৌসী আহমেদ মিষ্টি

ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে।

ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় পর্যায়ে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়।

ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে মহানগর উত্তরের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি আরও স্পষ্ট হয়।