...|...|...

বিশ্ব

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, রাত ১০:৫২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৭
Shares
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯। এছাড়া প্রায় দেড় হাজার মানুষ আহতের খবর জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।

শুক্রবার (২৮ আগস্ট) নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া এই দুর্যোগে আরও ১ হাজার ৪৭৩ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে
এদের মধ্যে ১৮৩ জন ভারতীয়, ৬৫ জন মার্কিন, ৬২ জন ইউক্রেনীয় এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।

এছাড়া নেপালের ১৪৯ জন নাগরিকও এখনো নিখোঁজ রয়েছেন।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি কর্তৃক প্রকাশিত ৫৩৮ জনের মৃত্যুর হিসাবের তুলনায় পুলিশের এই সর্বশেষ পরিসংখ্যানটি কিছুটা বেশি।

পুলিশ জানিয়েছে, এই দুর্যোগ মোকাবিলায় বর্তমানে তাদের ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তৎপর রয়েছেন।