প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ নিধন করলে, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ট্রাস্কফোর্স।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা নদীতে নৌপথ সভায়, প্রজননকালীন সময় নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা সফল করতে, জেলেদের সচেতনতায় লিফলেট বিতরণকালে এ কঠোর হুঁশিয়ারি করেছেন জেলা টাস্কফোর্স।
জেলা প্রশাসন, মৎস্য অধিদফতর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে এ নৌ -পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ, হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশীদসহ কোস্টগার্ড সদস্যরা নৌ-পথসভায় অংশ নেন।


