...|...|...

সংবাদ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:১০ | আপডেট: ২২ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৫৩
Shares
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা


নারায়ণগঞ্জের ফতুল্লার নাগবাড়ি এলাকায় রায়হান খান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।  মৃত রায়হান খান চাঁদপুরের বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত রায়হান।

তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।  ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে হত্যার ঘটনা  ঘটেছে।

ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  হত্যার রহস্য ও জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

তদন্তের পর বিস্তারিত বলা যাবে।