...|...|...

জাতীয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি মাসউদ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ১০:২৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৭
Shares
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি মাসউদ

আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ বিষয়ে কমিশনের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নভেম্বর মাস ধরেই আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছি।’

তিনি জানান, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে এ সময়ের মধ্যে পূজা, ঈদ ও রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভোটকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে। নির্বাচনের উপযুক্ত সময়, ধর্মীয় উৎসব ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে ভোটের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করবে নির্বাচন কমিশন।