...|...|...

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক

দ্বিতীয় দিন ৩২৭ কোটি টাকা তুললেন গ্রাহকরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৩
Shares
দ্বিতীয় দিন ৩২৭ কোটি টাকা তুললেন গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ গ্রাহক ৩২৭ কোটি টাকার আমানত তুলেছেন। প্রথম দিনের তুলনায় তা কিছুটা বেশি। প্রথম দিন আমানত উত্তোলনের পরিমাণ ২৫৪ কোটি টাকা।

সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমাদের প্রত্যাশার তুলনায় আমানত উত্তোলনের পরিমাণ অনেক কম। এখন আমানত তোলার পাশাপাশি জমাও হচ্ছে।

একীভূত পাঁচ ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

এসব ব্যাংকের মোট শাখা ৭৬১টি। ব্যাংক ৫টি একীভূত হয়ে বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

জানা গেছে, এই পাঁচ ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা।

এর আগে সোমবার ৫ হাজার ৫৩২ জন গ্রাহক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তুলেন নিয়েছে ২৫৪ কোটি টাকা।