বাংলাদেশে গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে। এ কারণে দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, স্বাধীন গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে প্রতিষ্ঠিত হলে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সার্থকতা পেত।
তিনি আরও বলেন, গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে এর প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে ওঠেনি।
রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ একসময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় আসার পর নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে সেই ব্যবস্থাই বাতিল করেছে।


