...|...|...

জাতীয়

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে সচেতন থাকার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনায় জোর দেওয়ার কথাও বলেন তিনি। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

রাষ্ট্রপতি বলেন, নদী ভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূমিকম্পসহ নানা ধরনের ঝুঁকির মাঝে রয়েছে বাংলাদেশে। এছাড়া, নদীর পাড় রক্ষা ও বৃক্ষরোপণে উদ্যোগ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

ভূমিকম্পকে দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মাণবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে।’

এসময়, বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।