...|...|...

আবহাওয়া

দুই কারণে জনজীবনে অস্বস্তিকর ভ্যাপসা গরম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২১ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪১
Shares
দুই কারণে জনজীবনে অস্বস্তিকর ভ্যাপসা গরম

ছবি: সংগৃহীত

সকালের তীব্র রোদ আর বাতাসে প্রচণ্ড আর্দ্রতায় সারা দেশে অস্বস্তিকর ভ্যাপসা গরম দেখা দিয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় জনজীবনে চরম হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, মূলত দুটি প্রধান কারণে এই তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

বর্ষা মৌসুম শেষের প্রভাব

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুম প্রায় শেষ পর্যায়ে আসায় সারা দেশে সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। ফলে বাতাসে তাপমাত্রার প্রভাব স্পষ্টভাবে দেখা দিচ্ছে।

বাতাসে অত্যধিক আর্দ্রতা

বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকার কারণে এই অস্বস্তি বেড়েছে। উদাহরণস্বরূপ, আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। বাতাস ভেজা বা স্যাঁতসেঁতে থাকায় শরীরের ঘাম সহজে শুকায় না, যার ফলে থার্মোমিটারের প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, বর্ষা প্রায় শেষের দিকে। ফলে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে।
আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চল একেবারেই নেই।
আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ৪৮ মিলিমিটার। এছাড়া, রংপুরে ৪৩ শতাংশ, নারায়ণগঞ্জে ১৮, ঢাকায় ১৪, বাঘাবাড়ীতে ১৩ ও শ্রীমঙ্গলে ১২ শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই সময়ে কেবল মোংলায় ২ ও যশোরে ১ শতাংশ বৃষ্টি হয়েছে।

দিনের শুরুতেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ দেশবাসী। সকাল থেকেই রোদের তেজও অনেক বেশি থাকে। আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য বলছে, রাজধানীর আকাশের প্রায় ৭০ শতাংশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

গতকাল সন্ধ্যায় ফেনী ও রামগতিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি।

অধিদফতর আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩ দশমিক ৮ ডিগ্রি।