...|...|...

ধর্ম

দাফনের পর কবরের ব্যক্তি কি স্বজনের কথা শুনতে পান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ১১:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৩
Shares
দাফনের পর কবরের ব্যক্তি কি স্বজনের কথা শুনতে পান

দাফনের পর কবরের ব্যক্তি কি স্বজনের কথা শুনতে পান। ছবি: সংগৃহীত

প্রিয়জন হারানোর পর স্বাভাবিকভাবেই স্বজনদের মনে নানা প্রশ্ন তৈরি হয়। দাফনের পর মৃত ব্যক্তি কি পরিবারের সদস্যদের কথা শুনতে পান? কবরের পাশে গিয়ে সালাম দিলে তিনি কি তা অনুভব করতে পারেন? এ বিষয়টি নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা ধারণা প্রচলিত রয়েছে।

ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ কোরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া আলোচনায় তিনি বলেন, মৃত ব্যক্তির শ্রবণক্ষমতা নিয়ে অনুমানভিত্তিক কোনো ধারণা না করে এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণিত হাদিসের ওপর নির্ভর করতে হবে।

তিনি জানান, মৃত্যুর পর গোসল, কাফন বা জানাজার সময় মৃত ব্যক্তি স্বজনদের কথাবার্তা বা কান্না শুনতে পান—এমন কোনো বিষয় সরাসরি সহিহ হাদিসে প্রমাণিত নয়।

তবে দাফনের পর মৃত ব্যক্তির শোনার বিষয়ে হাদিসে উল্লেখ পাওয়া যায়। সহিহ বোখারির একটি হাদিসের বরাতে তিনি বলেন, কোনো ব্যক্তিকে দাফন করার পর স্বজনরা যখন ফিরে যেতে থাকেন, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দ শুনতে পান।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, কবরের জগতে মৃত ব্যক্তি সালাম ও জিয়ারতের বিষয়টি অনুভব করতে পারেন। হাদিসের বর্ণনা অনুযায়ী, কেউ কবরের পাশে গিয়ে সালাম দিলে আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তি তা উপলব্ধি করতে পারেন।

তিনি বলেন, মৃত্যুর পর মানুষের অনুভব বা উপলব্ধি দুনিয়ার জীবনের মতো নয়। এটি ‘আলমে বরজখ’-এর একটি বিশেষ বিষয়, যার প্রকৃত অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

তবে দাফনের পর নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া মৃত ব্যক্তি সবসময় জীবিত মানুষের কথা শুনতে পান- এমন ধারণার পক্ষে সুস্পষ্ট প্রমাণ নেই বলেও উল্লেখ করেন এই ইসলামি বক্তা।