...|...|...

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০২ | আপডেট: ১ অক্টোবর ২০২৬, রাত ১:৫২
Shares
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম এবং সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।


এতে আরও জানানো হয়, অতিশীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।