...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৯ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৫
Shares
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৩২ জন।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৭৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছেন দুজন। 

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।