...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ২৬২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭
Shares
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, চলতি বছর প্রাণহানি ২৬২

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন আক্রান্তসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়েছে। মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে সচেতনতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।