...|...|...

রাজধানী

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০২
Shares
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দের পাশাপাশি বিভিন্ন থানায় ৫১টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও বিভাগে ৯৬ জন, উত্তরায় ৯৩ জন, মিরপুরে ৯২ জন, মতিঝিলে ৭৫ জন, ওয়ারীতে ৫৪ জন, গুলশানে ৪৬ জন, লালবাগে ৪৪ জন এবং রমনায় ৩১ জন রয়েছেন।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১৬ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি একটি মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয় বলে জানান ডিসি আক্তার হোসেন।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতর ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।