মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
৩ স্পিনার ২ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের সাথে স্পিন ইউনিটে আছেন নাঈম হাসান। পেস ইউনিটে হাসান মাহমুদের সাথে দেখা যাবে শরিফুল ইসলামকে। একাদশে নেই মুশফিকুর রহিম। খেলছেন তাওহীদ হৃদয়।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। ফাইনালে খেলার ভালো সুযোগ আছে বাংলাদেশের সামনে। চার নম্বরে রয়েছে টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আটে। তাদের সামনে ফাইনালের সুযোগ নেই, তবে কিছুটা উন্নতি করার সুযোগ আছে।
ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে ভালো ফল পেতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ধারাবাহিকতা দেখাতে হবে বাংলাদেশকে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাইবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।


