জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
শপথ নেওয়ার পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান আসন্ন ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও ঐকমত্যের গুরুত্বের কথাও তুলে ধরেন বলে জানা গেছে।
শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।


