এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই শুরুর আগে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। দাপুটে ফুটবল খেলে জর্ডানকে প্রীতি ম্যাচে উড়িয়ে দিয়েছেন ফাতেমা-পায়েলরা।
আম্মানে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৫-০ গোলে জিতেছে বাংলাদেশ। জালের দেখা পেয়েছেন ফাতেমা আক্তার, রিয়া, মৌসুমী আক্তার, উম্মে কুলসুম ও কুমারী পায়েল রানী।
বাছাইয়ে ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপিন্স ও উজবেকিস্তান। এই গ্রুপের খেলাগুলোর আয়োজক উজবেকিস্তান। আগামী ৮ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। ১১ অক্টোবর মুখোমুখি হবে ফিলিপিন্সের।
এই বাছাই সামনে রেখে আম্মানে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।


