...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ওয়ালটন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৯
Shares
জনবল নিয়োগ দেবে ওয়ালটন

ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি প্রোডাক্ট বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস এক্সপার্ট
বিভাগ: আইটি প্রোডাক্ট
লোকবল নিয়োগ: ২৫ জন 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা 
অন্যান্য যোগ্যতা: আইটি পণ্য (ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, প্রিন্টার, স্পিকার ইত্যাদি) সার্ভিসিং বা মেরামতের কাজে দক্ষ। মাদারবোর্ড, টাচ এলসিডি (LCD) এবং ডিসপ্লে মেরামতের বিষয়ে জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।