পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে ট্রেইনি ফিল্ড অফিসার পদে ৫০ জন নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র
পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান
অভিজ্ঞতা: প্রয়োজন নেই; তবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক সর্বসাকল্যে ২০ হাজার টাকা। কর্মদক্ষতা সন্তোষজনক হলে ফিল্ড অফিসার হিসেবে চাকরি স্থায়ী করা হবে। তখন লাঞ্চ ভাতাসহ মাসিক বেতন ২৬ হাজার ৬৮০ টাকা।
অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ী হওয়ার পর বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি নগদায়ন, চিকিৎসা অনুদান, পদোন্নতির সুযোগ এবং মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যদি থাকে), শিক্ষাগত সনদের ফটোকপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদের ফটোকপি (যদি থাকে) এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬।

