ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশের ঘোষণা দেন ইসি সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত করা এ চূড়ান্ত ভোটার তালিকায় ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।


