...|...|...

চট্টগ্রাম

চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে আগুন

Nure Alam Siddiqei
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:০৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১২
Shares
চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে আগুন

চট্টগ্রামে মার্কেটে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েছেন। অনেকে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।