...|...|...

জাতীয়

গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স নবায়নে সুখবর দিল সরকার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৫:৩৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৫
Shares
গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স নবায়নে সুখবর দিল সরকার

ছবি: সংগৃহীত

মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে গাড়ির মালিকদের জন্য সুখবর দিয়েছে সরকার। জরিমানা ছাড়াই এসব হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যাবে।

রবিবার (২৪ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধের মাধ্যমে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি জমা দিয়ে মোটরযানের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।