...|...|...

রংপুর

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও আহত হয়েছে ৫ জন। অপরদিকে সাদুল্লাপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাঁকো ব্রীজ সংলগ্ন এলাকায় গাইবান্ধা গামী আলহামরা বাস ও মাইক্রোবাস  মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনা স্থলে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়। এতে মাইক্রোবাসের হেলপার ও বাসের যাত্রীসহ আহত হয় ৫ জন।

নিহত মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদরের বাসগড়া গ্রামের মো ফয়জার রহমানের ছেলে মো মাসুদ রানা(৩৫)।এছাড়াও আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার এসআই হারুন অর রশিদ  সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’ 

অপরদিকে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল যোগে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ঢাকা-গামী ফাতেমা কোচের ধাক্কায় গোলাম রব্বানী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাসা গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক এসআই আবু তালেব  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।