...|...|...

রাজশাহী

খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, সকাল ৮:৪২ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:২৭
Shares
খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাড়ুয়া গ্রামের একটি ব্রিজের নিচে খালে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন সমবয়সী শিশুর সাথে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরাফাতের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে এলাকাবাসীও শোকাহত হয়ে পড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।