...|...|...

জাতীয়

ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪৩
Shares
ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও  উল্লেখ করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

বিগত সরকারের আমলে গুমের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ৭০০-এর বেশি মানুষের স্বজনেরা এখনও তাদের প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তাদের অনেকেই আজও তাহাজ্জুদের নামাজ আদায় করে নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন যে, দেশে আবৃত্তিচর্চার কোনো প্রাতিষ্ঠানিক মূল্যায়ন বা স্বীকৃতি ছিল না। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, ওই সংশোধনের মাধ্যমে নাচ ও গানের পাশাপাশি আবৃত্তিকেও বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।