পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এমপি।
সমাবেশ শেষে ফজলুল হক মিলনের নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান এবং পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহীম প্রধানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


