...|...|...

সারাদেশ

ঐতিহ্য উদ্বোধনী নাম ফলকে বিভাগীয় কমিশনারের পাশে স্ত্রীর নাম

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৬
Shares
ঐতিহ্য উদ্বোধনী নাম ফলকে বিভাগীয় কমিশনারের পাশে স্ত্রীর নাম

ছবি: টাইমস টুডে

নরসিংদীতে ঐতিহ্য উদ্বোধনী নাম ফলকে বিভাগীয় কমিশনারের পাশে নিজের স্ত্রীর নাম নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর সেটি উদ্বোধন না করেই অন্য আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা বিভাগী কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম (বর্তমানে পরিত্যক্ত) গাড়িটিকে ইতিহাসের স্বাক্ষী এবং ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় শিবপুর উপজেলা প্রশাশন। 

পূর্ব নির্ধারিত নরসিংদী জেলা সফরসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে শিবপুর উপজেলার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সেই গাড়িটি রাখার জন্য নির্মাণ করা টিনসেড 'ঐতিহ্য' উদ্বোধন করার কথা ছিল। তবে সেটির উদ্বোধনী নাম ফলকে বিভাগীয় কমিশনারের পরে নিজের স্ত্রীর নাম লেখায় স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি বুঝতে পেরে সেটি উদ্বোধন না করেই অন্য আরেকটি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ বিষয়ে জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যার এখনো উপস্থিত আছেন, এ বিষয়ে পরে কথা হবে।